সরিষাবাড়ীতে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত এর তত্ত্বাবধানে আজ বুধবার ১৪/০৪/২১ তারিখে সরিষাবাড়ীতে বিভিন্ন হাটবাজার ও জনাকীর্ণ স্থানে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় সরকারি বিধি অমান্য করার অপরাধে কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টে তফসিলভুক্ত আইনে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে সর্বোপরি সরকারি সকল নির্দেশনা পালন করতে অনুরোধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা এর এর সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান,"স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে "দণ্ডবিধি ১৮৬০"এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আমাদেরকে দেখে নয়, নিজেকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলুন।
জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।"